1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

আলু পিঁয়াজ আমাদানিতে ভারতের বিকল্প নতুন দেশ খুঁজছে বাংলাদেশ।

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

আলু ও পিঁয়াজ আমদানিতে ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উৎস খোঁজ করা দরকার। বর্তমানে বিভিন্ন সময়ে ভারত তার স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে এসব পণ্য রপ্তানিতে নিরুৎসাহিত করার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করে থাকে। যার ফলে আমাদের দেশীয় বাজার অস্থিতিশীল হয়ে উঠে। তখন বাজার ব্যবস্থা স্থিতিশীল করতে দ্রুত বিকল্প উৎস খোঁজ করতে হয়, ততক্ষনে মজুদদার গন এ সুযোগ  কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করে। লাগামহীন হয়ে পড়ে বাজার দর। তাই এখনই সময় সম্ভাব্য বিকল্প উৎস ঠিক করার। আলু আমদানির জন্য সম্ভাব্য দেশ হতে পারে জার্মানি, মিশর, চীন ও স্পেন। পিঁয়াজ এর জন্য সম্ভাব্য দেশ হতে পারে চীন, পাকিস্থান ও তুরস্ক। বর্তমানে আলু শুধু মাত্র ভারত থেকে আমদানি হয়। পিঁয়াজ ভারত ও মায়ানমার থেকে আসে। পাকিস্হান, চীন, তুরস্ক থেকে আমদানি হয়, যদিও তার পরিমান খুবই কম। এ বিষয়ে দুই পণ্যের আমদানি কারক দের সাথে বৈঠক করেছে কৃষি মন্ত্রণালয় ও বানিজ্য মন্ত্রনালয়।  এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বি.টি.টি.সি) গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়ে। তাই বিকল্প উৎস থেকে আমদানি করতে বাংলাদেশী আমদানিকারকদের উৎসাহিত করা যেতে পারে বলে মনে করে বি.টি.টি.সি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট