ভয়েস অব ফেনী একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল (www.voiceoffeni.com)
১. ভয়েস অব ফেনী কোনো রাজনৈতিক ব্যক্তি, দল বা গোষ্ঠী দ্বারা পরিচালিত নয়।
২. কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে অপমান করা কিংবা হেয় করার উদ্দেশ্যে আমরা সংবাদ প্রকাশ করি না।
৩. কোনো সংবাদ নিয়ে অভিযোগ, সংশোধনের তথ্য বা বক্তব্য থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিতভাবে জানান।
৪. মানুষ মাত্রই ভুল করতে পারে। আমাদের প্রকাশিত কোনো সংবাদে তথ্যগত ভুল থাকলে প্রমাণসহ জানালে বিষয়টি যাচাই করে সংশোধন বা আপডেট করা হবে।
৫. গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তবে অশালীন, কুরুচিপূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করছি।
৬. কোনো বিষয় সম্পূর্ণভাবে না বুঝে অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।
৭. সংবাদ প্রকাশের পর প্রযোজ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ ও প্রকাশের চেষ্টা করা হবে।
৮. পাঠকরাই আমাদের শক্তি
আপনাদের তথ্য, পরামর্শ, সংশোধনী ও গঠনমূলক সমালোচনা আমাদের সংবাদকে আরও দায়িত্বশীল ও মানসম্মত করতে সহায়তা করবে।
ধন্যবাদান্তে,
তমিজ উদ্দিন চৌধুরী
সম্পাদক
ভয়েস অব ফেনী
📱 হোয়াটসঅ্যাপ: ০১৮১৯৫৩৪৩০৪