
১২ নং ফাজিলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড (শিবপুর) বিএনপি’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ই মার্চ ২০২৬ ইং) শিবপুর উম্মুল মোমেনিন মহিলা মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণ সমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা ওলামা দলের সাবেক আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম বিভাগের ওলামা দলের সাংগঠনিক টিমের সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ মুর্শিদ উল্লাহ লিটন, ১২ নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি পেয়ার আহম্মদ, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী, জেলা যুব দলের সদস্য সাজিবুল ইসলাম পাটোয়ারী, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন, জেলা ওলামা দলের সিনিয়র সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ফেনীর সভাপতি মাওলানা আব্দুল fattah, জেলা ছাত্রদলের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম ফরহাদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ওয়ার্ড বিএনপির সভাপতি মণির আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরফান হোসেন প্রমুখ।
উপস্থাপনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা কাজী মোহাম্মাদ ইব্রাহিম।
দোয়া পরিচালনা করেন ফেনী জেলা ওলামা দলের সাবেক আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম বিভাগের ওলামা দলের সাংগঠনিক টিমের সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন রমজান মাস মানুষকে সংযম সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়।