1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে মহাসড়কে অবৈধ ইউটার্ন, প্রায়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কয়েক বছরে নিহত ১০ আহত ২০ অধিক।

তমিজ উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ফেনী সদরের ফাজিলপুর (আলীনগর) এলাকায় মহাসড়কের অবৈধ ইউটার্নে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ত এই মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে পেছন থেকে আসা দ্রুতগামী গাড়ি ও বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েক বছরে অন্তত ১০ জন নিহত ও ২০ এর অধিক আহতের সংবাদ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে সিএনজি, মোটর সাইকেল, জিপ ও অটোরিকশা উল্লেখযোগ্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে কোনো অনুমোদন ছাড়াই ইউটার্ন ব্যবহার করা হচ্ছে। সতর্কতামূলক সাইনবোর্ড, স্পিড ব্রেকার বা ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনকে জানানো হলেও অবৈধ ইউটার্ন টি বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই ইউটার্ন বন্ধ না হওয়ার অন্যতম কারন ফেনী-বটতলী-ভূঁইয়ারহাট জীপ গাড়ীর রুট এটি”। এই ইউটার্ন এর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে, বাড়তে পারে মৃত্যুর মিছিল।

স্থায়ী সমাধান নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল মনে করছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করে এই ইউটার্ন এর বৈধতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা উচিত। স্পষ্ট সাইনেজ স্থাপন, নিয়মিত নজরদারি, সাদা রোড মার্কিং, প্রয়োজনীয় লেন্ডিং স্পেস, প্রয়োজনীয় ডিভাইডার কাটিং, রাতে রিফ্লেক্টর লাইট স্হাপনের মাধ্যমে এ পরিস্থিতি হতে উত্তোরণ সম্ভব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট