ফেনী প্রতিনিধি: ফেনী জেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে ৪টি প্রতিষ্ঠানই ফেনী-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। জাতীয়করণের তালিকায় ফেনী-২ আসনের কোনো প্রতিষ্ঠান না থাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ফেনী-২ কি আবারও সরকারি সুযোগ-সুবিধা ও উন্নয়ন কর্মকাণ্ডে উপেক্ষিত? জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হওয়া সত্ত্বেও কেন এই আসনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিবেচনায় আসেনি?
জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংসদীয় আসন নয়, প্রতিষ্ঠানের যোগ্যতা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
ফেনী-২-এর প্রতি এই উপেক্ষার কারণ কী? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর জবাব চান স্থানীয়রা।