ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ও শিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর মেধাবী শিক্ষার্থী মো: তানভীর হোসেন।
তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে ব্যাচেলর অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (BTIS) অনার্স পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৩.৯৯ (CGPA) অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তাঁর এই অসাধারণ ফলাফলের ভিত্তিতে ফেনী জেলা পরিষদ তাঁকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের একজন হিসেবে নির্বাচন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসকের হাত থেকে তিনি শিক্ষাবৃত্তি ও সম্মাননা গ্রহণ করেন। এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যই নয়, বরং ফেনী জেলার জন্যও গর্বের বিষয়।
পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মো. তানভীর হোসেনের এই অনন্য সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সর্বাঙ্গীণ মঙ্গল ও উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।