শীতকাল আসন্ন, শুরু হচ্ছে মাহফিলের মৌসুম। ধর্মীয় আয়োজন অবশ্যই প্রশংসনীয়, তবে তা হওয়া উচিত সামর্থ্য, দায়িত্ববোধ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ভিত্তিতে।
আপনারা যদি নিজস্ব ব্যবস্থাপনা ও নিজস্ব অর্থায়নে মাহফিল আয়োজন করতে পারেন, তাহলে অবশ্যই করুন। কিন্তু মাহফিলের খরচ জোগাতে কোমলমতি শিশুদের রাস্তায় নামিয়ে মানুষের দ্বারে দ্বারে অর্থ সংগ্রহে বাধ্য করবেন না। লক্ষ টাকা দিয়ে বক্তা ভাড়া না করে আপনার মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন এদের দিকে নজর দিন।
মনে রাখবেন, শিশুদের হাতে বই-খাতা তুলে দেওয়া আমাদের দায়িত্ব, তাদের হাতে ভিক্ষার পাত্র তুলে দেওয়া নয়।
ধর্মীয় মূল্যবোধের চর্চা হোক মানবিকতা, দায়িত্বশীলতা ও সুন্দর আদর্শের মাধ্যমে। শিশুদের শিক্ষা, মর্যাদা ও সুন্দর ভবিষ্যৎ রক্ষায় আমরা সবাই সচেতন হই।
মাহফিল হোক ইবাদত ও জ্ঞানচর্চার উপলক্ষ, শিশুদের ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত করার মাধ্যম নয়।