নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ২০২৬-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটি নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্নপত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রস্তুত হয়েছিল এবং বর্তমান সরকার কেবল তা বাস্তবায়ন করেছে। তবে সরকারই চলতি বছরের মার্চে নীতিগতভাবে এবং ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে- যদি অভিন্ন প্রশ্নপত্রের সিদ্ধান্ত এপ্রিল মাসে নেওয়া হয়ে থাকে, তাহলে ওই প্রশ্নপত্র কীভাবে আগেই প্রস্তুত হয়েছিল? নাকি সিদ্ধান্তের আগেই প্রশ্ন প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছিল?
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।