
বর্তমান বৈষয়িক সমস্যার কারনে বিদ্যুৎ সমস্যা অত্যান্ত প্রকট। সরকার বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যতই দোষ ধরি না কেন রাতারাতি এই সমস্যা থেকে বের হয়ে আসার উপায় নাই। গ্রামীন সেই প্রবাদ-ই সেরা “যে বউ আনি সেই বউ চোর, নাকের কালি ন-গেল মোর”।
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া ছাড়া এই মুহুর্তে আর কিছুই করার নাই। এটা নিয়ে অনেকে বলেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার কথা। কিন্তু ভাই ওটা ছাড়াও অনেক গুলো বিকল্প আছে। আর ওটা একটা পরিবারের রুটি রুজির ব্যবস্থা। ওটা বন্ধ হয়ে গেলে তো তার পরিবারের খাওয়া পরা বন্ধ হয়ে যাবে।
বিদ্যুৎ সমস্যার সমাধানে সকলকে এক সাথে কাজ করতে হবে।
১। অতিরিক্ত লাইট ফ্যান না চালানো।
২। অপ্রয়োজনে লাইট ফ্যান চালিয়ে না রাখা।
৩। এসি চালানো বন্ধ রাখুন।
৪। আইপিএস এর বদলে সোলার ব্যাবহার করুন।
৫। বিয়েবাড়ী, শপিং মল বা দোকনে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখুন।
৬। Auto চালকগন গাড়ীর ওয়ারিং চেক করান, চার্জ শেষ হওয়ার সাথে সাথে সুইচ বন্ধ করুন।
৭। আলো বাতাসের প্রাকৃতিক উৎস ব্যবহার করুন।
৮। হেয়ার ড্রেসার, ওয়াশিং মেশিন, গ্রাইন্ডার, ব্লেন্ডার এর ব্যবহার সীমিত করুন।