শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ফেনীতে ৪ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সবই ফেনী-১ আসনে; ফের উপেক্ষিত ফেনী-২ ফেনীর করৈয়া মদিনাতুল উলুম মাদ্রাসার- দীর্ঘ ৩০ বছরের মুহতামিম মাওঃ শরীফুল ইসলাম সাহেবকে কেন জোরপূর্বক তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো? ঐক্য হোক শক্তি, সংহতি হোক প্রেরণা—৭ই নভেম্বরের চেতনায় গড়ে উঠুক গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ—সম্পাদক, ভয়েস অব ফেনী। “মাহফিলের নামে শিশুদের দিয়ে চাঁদা সংগ্রহ বন্ধ করুন। শিশুদের হাতে রশিদ বই নয়, বই-খাতা তুলে দিন।” বাইকারদের জন্য বড় সুখবর! হার্ড কপির বদলে মোটরসাইকেলের ডকুমেন্টসের মোবাইল কপি গ্রহণের প্রজ্ঞাপন চান সচেতন মহল জনসেবার প্রত্যয়ে ১২নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল বশর ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া
বিজ্ঞপ্তি :

ফেনী শহর এলাকায় পার্কিং সংকট: ভোগান্তিতে মালিক/চালক, প্রশ্নের মুখে জরিমানা নীতি।

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী, ফেনী।

ফেনী শহরের ব্যস্ততম সড়ক ট্রাংক রোড ও এসএসকে রোডে তীব্র পার্কিং সংকট দীর্ঘ দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট পার্কিং এরিয়া না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ চালক, মটর সাইকেল মালিক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় রাস্তায় গাড়ি পার্ক করায় নিয়মিত জরিমানা করায় জনমনে প্রশ্ন উঠেছে – বিকল্প ব্যবস্থা ছাড়া এমন পদক্ষেপ কতটা যৌক্তিক?

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাংক রোড, এসএসকে রোড ও মিজান রোডে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু পরিকল্পিত পার্কিং ব্যবস্থার অভাবে অনেক চালক বাধ্য হয়ে রাস্তার পাশে গাড়ি রাখেন। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে ট্রাফিক পুলিশের জরিমানার মুখেও পড়তে হচ্ছে।

একজন ভুক্তভোগী চালক জানান, শহরে কোথাও ঠিকমতো পার্কিংয়ের জায়গা নেই। কাজের প্রয়োজনে গাড়ি রাখতে হয়, আর তখনই জরিমানা করা হয়। আগে জায়গা ঠিক করে দিক, আমরা সেখানে গাড়ি রাখি। তখন আইন অমান্য করলে জরিমানা করুক।

এদিকে ব্যবসায়ীরাও একই সমস্যার কথা জানিয়েছেন। তাদের মতে, পার্কিং সুবিধা না থাকায় ক্রেতারা অনেক সময় দোকানে আসতে নিরুৎসাহিত হন, যা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সচেতন মহল মনে করছে, সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। তারা ট্রাংক রোড বা এসএসকে রোডের  আশপাশে নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ, স্কুল বা খালি জায়গা ব্যবহার বা স্বল্পমূল্যের পেইড পার্কিং চালুর দাবি জানিয়েছেন।

তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

নাগরিক প্রত্যাশা: পার্কিংয়ের ব্যবস্থা ছাড়া জরিমানা নয় – বরং পরিকল্পিত পার্কিং ব্যবস্থাই হতে পারে ফেনী শহরের স্থায়ী সমাধান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews