1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ইরানে অবস্থান করা প্রায় ২০০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তেহরানে বাংলাদেশ দূতাবাস।

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী, সম্পাদক ও প্রকাশক, ভয়েস অব ফেনী। 

ইরানে ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে দেশটিতে অবস্থান করা প্রায় ২০০০ বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে ২০০ শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন নাগরিককে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ঝুঁকিতে থাকা নাগরিকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করছে দূতাবাস।

ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাঁদের স্বজনেরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের উদ্দেশ্যে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল ফোন নম্বরে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন) +৯৮৯৩৮০৫৭৭৩৬৮  +৯৮৯১২২০৬৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন) ০১৯১২৯২৫৮৭১

ই-মেইল আইডি bangladoot.tehran@gmail.com consular.bangladoot.tehran@gmail.com 

ইরানের ঢাকা দূতাবাস – বাড়ি নং ১৩/এ, রোড নং ৭৫, গুলশান-২, ঢাকা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট