1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি জনাব মহিউদ্দিন সোহরাব এর সংবর্ধনা।

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 www.voiceoffeni.online

 

ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি জনাব মহিউদ্দিন সোহরাব এর সংবর্ধনা অনুষ্ঠান ২৭শে জানুয়ারী ২০২৫ ইং সোমবার বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সাবেক সভাপতি জনাব আব্দুল কাইয়ূম তপন, বর্তমান কমিটির সদস্যবৃন্দ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা সহ সকল শিক্ষকমন্ডলী এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

এখানে উল্লেখ্য যে গত ০৯/০১/২৫ ইং স্মারক নং ২.৩৭.১७.००००.২০২.২২.७৩.২৫. ৫৯৯৪, বিদ্যালয় পরিদর্শক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা, ২০২৪ এর ৬৪ (১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু করা হয় এবং ইস্যু তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য সভাপতির মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হলো।

জনাব মোহাম্মদ মহিউদ্দিন সোহরাব, বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি।

জনাব হারুন অর রশিদ, পদাধিকার বলে-সদস্য সচিব। জনাব নেপাল চন্দ্র দাস, শিক্ষক প্রতিনিধি, সদস্য। জনাব হেদায়েত উল্যাহ, অভিভাবক প্রতিনিধি, সদস্য।

এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট