1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিভিন্ন জায়গায় আমাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে, ফেনীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোধন কালে মজিবুর রহমান মঞ্জু।

তমিজ উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ফেনী-২ আসনে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মজিবুর রহমান মঞ্জু নির্বাচনে একটা দল থেকে ভয়-ভীতি দেখানোর অভিযোগ এনে বলেন, “ফেনীতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে নানা ধরনের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে”  গতকাল ছাগলনাইয়ার শুভপুরের দারগারহাটে হামলা করা হয়েছে দাঁড়িপাল্লার সমর্থকদের উপর। সেখানে ৮ জন আহত হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমার খুব আপসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? শেখ হাসিনার ভয়ভীতিকে তোয়াক্কা করে নাই আমাদের তরুণ সমাজ। আপনাদের সে দৃশ্যের কথা মনে আছে, যখন একজন পুলিশের কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রীকে বলছিল স্যার একটা গুলি করি তো একটা মরে, একটা মরে যায় আরেকজন তো দাঁড়িয়ে যায়, এরা তো যায় না। যারা আজকে ফেনীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলছেন, যারা আজ ফ্যাসি শক্তির হুঙ্কার দিচ্ছেন আপনাদের মনে থাকার কথা, মনে রাখার কথা, এ প্রজন্ম তরুণ প্রজন্ম, যারা আপনাদের হুঙ্কারকে ভয় করবে না। বরং একটা মরলে আরো দশটা দাঁড়িয়ে আপনাদের সে প্রতাপ এবং হুঙ্কারের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ।”

কার্যালয় উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। মুনাজাত পরিচালনা করেন জেলা আমীর মুফতি আব্দুল হান্নান।

অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বৃহত্তর স্বার্থে আমরা যেহেতু দশ দলীয় জোট করেছি আমরা আমাদের জোটের পক্ষ থেকে যাকে মনোনীত করা হয়েছে তিনি হলেন দলের প্রার্থী। সেটাকে সামনে রেখে ফেনী-২ আসনে আমার প্রার্থীতা বাদ দিয়ে মজিবুর রহমান মঞ্জুকে প্রার্থী করা হয়েছে। সে দশ দলের প্রার্থী। এ জন্য আমরা ফেনীবাসীর নিকট আবেদন করবো, আমাদের সকল দল মতের উর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ঈগলের জন্য কাজ করবো। পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাই।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট