বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ফেনীতে ৪ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সবই ফেনী-১ আসনে; ফের উপেক্ষিত ফেনী-২ ফেনীর করৈয়া মদিনাতুল উলুম মাদ্রাসার- দীর্ঘ ৩০ বছরের মুহতামিম মাওঃ শরীফুল ইসলাম সাহেবকে কেন জোরপূর্বক তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো? ঐক্য হোক শক্তি, সংহতি হোক প্রেরণা—৭ই নভেম্বরের চেতনায় গড়ে উঠুক গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ—সম্পাদক, ভয়েস অব ফেনী। “মাহফিলের নামে শিশুদের দিয়ে চাঁদা সংগ্রহ বন্ধ করুন। শিশুদের হাতে রশিদ বই নয়, বই-খাতা তুলে দিন।” বাইকারদের জন্য বড় সুখবর! হার্ড কপির বদলে মোটরসাইকেলের ডকুমেন্টসের মোবাইল কপি গ্রহণের প্রজ্ঞাপন চান সচেতন মহল জনসেবার প্রত্যয়ে ১২নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল বশর ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া
বিজ্ঞপ্তি :

ড. মো: সাহাদাত ফাজিলপুরের গর্বিত সন্তান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, একাগ্রতা, আত্মবিশ্বাস আর নিজকে প্রতিষ্ঠা করার প্রবল ইচ্ছা শক্তি ও অধ্যবসায় যে কোন মানুষকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। জীবনে যারা নিজকে প্রতিষ্ঠিত করছেন তাদের জীবন কাহিনী আমাদের এমনই শিক্ষা দেয়। বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের সকল বাস্তবায়নে নিরলস ও একাগ্রতার সাথে প্রচেষ্টা অব্যাহত রাখলে স্বপ্ন ও সাফল্য আপনাকে আলিঙ্গন করতে বাধ্য।

এপিজে আবুল কালামের মতে, “স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে”। “স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।”

এতো কথা বলার কারণ আজ আমি এমন একজনকে নিয়ে লিখছি যিনি আমাদের ফাজিলপুর কিংবা ফেনী নয়, আমি মনে করি বাংলাদেশের গর্ব। বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে ধারণ করে যিনি অতি অল্প খরনে University of California, Agriculture and Natural Resareces (UC ANR) এ Biomass and Bioenergy বিষয়ে Assistant Specialist হিসেবে কর্মরত আছেন।

এতক্ষণ আমি যাকে নিয়ে লিখছি সে আমাদেরই গর্ব ড. মো: সাহাদাত হোসেন। বায়োমাস ও বায়ো এনার্জি বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ। ফাজিলপুর ইউনিয়নের উত্তর ফাজিলপুর (কলাতলী) গ্রামের মাষ্টার জমির উদ্দিন বাড়িতে এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো: মোশারফ হোসেন, মাতা হালিমা খাতুন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

ফেনীর অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ ফাজিলপুর ডব্লিউবি কাদরী উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজধানীর সরকারী বাংলা কলেজ থেকে এইচএসসি পাশের পর মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে Environment Engineering এ B.Sc ও M.Sc অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেন। পরবর্তীতে চীনের Chonging University থেকে C.Sc স্কলারশিপে Environment Engineering এ M.Engg. (২০১২-২০১৪) ডিগ্রি অর্জন করেন এবং Sweden এর Linkoping University থেকে Institute Scholar হিসেবে Environment Science এ Master’s (২০১৪-২০১৬) ডিগ্রি অর্জন করেন। ২০১৭-২০২১ পর্যন্ত Stamford University of Bangladesh এ Lecturer হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে State University of New York (SUNY-ESF) এ Sustainable Energy বিষয়ে পিএইচডি শুরু করেন এবং ২০২৫ সালের জুলাই মাসে সফলভাবে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি University of California, Agriculture and Natural Resareces (UC ANR) এ

Biomass and Bioenergy বিষয়ে Assistant Specialist হিসেবে কর্মরত আছেন। আমাদের আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য ড. সাহাদাত অনুস্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

কিন্তু পরিতাপের বিষয় হলো, সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সংকুচিত কর্মংস্থান এর কারণে মেধাবীরা দেশবিমুখ হয়ে যাচ্ছে। দেশ বঞ্চিত হচ্ছে মেধাবীদের সেবা থেকে। তবুও শুভ কামনা আর অভিনন্দন থাকলো প্রিয় ড. সাহাদাতের জন্য। বিশ্বের দরবারে দেশ জাতির সুনাম, খ্যাতির দ্যুতি ছড়াবে তারা। আরো অনেক বড় হয়ে দেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফাজিলপুরসহ বাংলাদেশের ভাবমূর্তিকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করবে এই প্রত্যাশা রইল।

লেখক: মো: নুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফাজিলপুর সমিতি-ঢাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews