1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ফাজিলপুর “সাতবাড়িয়া মানবিক ফাউন্ডেশন” সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

তমিজ উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার ফেনীর ফাজিলপুরে “সাতবাড়িয়া মানবিক ফাউন্ডেশন” সামাজিক সংগঠনের উদ্যেগে  এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে এলাকার নিম্নআয়ের পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বাদ জুমা খতিব সাহেবের দোয়ার মাধ্যমে শুরু হওয়া এই মানবিক কাজে সমাজের সনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংগঠনের এডমিন সদস্যরা জানান, রমজান মাসে অনেক অসচ্ছল পরিবার ইফতারের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে কষ্টে পড়ে। তাদের কথা বিবেচনা করেই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর প্রতি বস্তায় ছিল চাল ৭ কেজি, তৈল ১ কেজি, ছোলা বুট ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, রসুন ১ কেজি, আলু ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, মুড়ি ০.৫ কেজি, খেজুর ০.৫ কেজি ও লবণ ১ কেজি।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা ও আত্মত্যাগ।” আমরা চাই সমাজের বিত্তবানরাও এগিয়ে আসুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান।

ইফতার সামগ্রী পেয়ে উপকার ভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের অন্যান্য সংগঠনকে এ ধরনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সংগঠনের এডমিন প্যানেল বলেন, আমাদের এ কার্যক্রম গত ৩ বছর যাবত চলছে, ইনশাআল্লাহ – ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

সাতবাড়িয়া সহ ফাজিলপুরের বিত্তবান ও দানশীল ব্যাক্তিবর্গের সহায়তা পেলে এ সংগঠন এগিয়ে যাবে বহুদূর এমনটা প্রত্যাশা এলাকাবাসীর।

উল্লেখ্য “সাতবাড়িয়া মানবিক ফাউন্ডেশন” দীর্ঘদিন ধরে এলাকায় সোলার স্ট্রীট লাইট স্হাপন, দুঃস্থ দের চিকিৎসা সহায়তা, গরীব মেধাবী শিক্ষার্থীর আর্থিক সহায়তা ও বন্যা পরবর্তী সময়ে ত্রান সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট