বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম
বিজ্ঞপ্তি :

জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা: সংস্কার, তারুণ্যের ইশতেহার বাস্তবায়ন ও প্রতিনিধিত্বের নতুন পথচলা তারুণ্যের ভাবনায় মজিবুর রহমান মঞ্জু।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: ফেনী, ০৪ ফেব্রুয়ারী, বুধবার।

তারুণ্যের স্বপ্ন ও চাহিদাকে মাথায় রেখে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন ফেনী ০২ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার দুপুরে ফেনীর গ্র‍্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এমন অঙ্গিকারের কথা জানান।

তরুণ সংগঠকদের ভাবনা, দায়িত্ব ও করনীয় নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এসময় ফেনীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে সমস্যা সামাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ফেনীর তারুণ্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঞ্জু।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সার্ক রিজিয়নের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও নিউজ সিভিএম ডটকমের সম্পাদক দিদারুল আলম মজুমদার বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য আয়োজক কমিটির আহবায়ক মুহাইমিন তাজিম।
এছাড়া ফেনীতে দীর্ঘদিন ধরে কাজ করা কয়েকশো তরুন মতবিনিময়ে অংশ নেন। ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শরিক রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু। সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিন বঞ্চিতদের অধিকার রক্ষা করার আশ্বাস দেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এই পাঁচটা অধিকার সবাই সমানভাবে ভোগ করতে পারে না। আমরা চাই এই পাঁচটা অধিকার সবাই সমানভাবে ভোগ করুক। এই পাঁচটা বিষয়ের নিশ্চয়তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। অধিকার বঞ্চিতদের অধিকার রক্ষা করতে আমদা বদ্ধপরিকর।
গণ সংযোগে ছনুয়া বাজার, টঙ্গীরপাড়, কোম্পানি বাজার, কাজিরদিঘি এলাকার সাধারণ মানুষের সাথে সমস্যা ও করনীয় নিয়ে কথা বলেন তিনি।

মঞ্জু বলেন, সবাই তো কাজ করবে না, করতে পারবেও না। যারা কাজ করবে তাদেরকে দায়িত্ব দিলে কাঙ্খিত সেবা পাবেন। রাষ্ট্রের পর্যাপ্ত ব্যবস্থা আছে জানিয়ে তিনি বলেন, যার ঘর নেই তার জন্য রাষ্ট্র থেকে ঘরের ব্যবস্থা করা হয়। যার খাবার নেই তার জন্য রেশন ও বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। এরপরও অভাব দূর হয় না কেন? দূর হয় না মূলত দূর্নীতির কারণে। সরকার ৫ লাখ দিলে ৩ লাখ মেরে দেয়। ঘর করতে গিয়েও অর্ধেক টাকা মেরে দেওয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক।
তিনি বলেন, যাকে ভোট দিলে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে, সঠিক বন্টন হবে তাদেরকেই সুযোগ দিবেন, বিবেচনা করবেন। আমরা ওয়াদা দিচ্ছি যে আমরা কারো হক মেরে খাবো না, বরং যারা অধিকার বঞ্চিত তাদের অধিকারটা আমরা রক্ষা করবো।

ছনুয়াতে গণসংযোগকালে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইমরান, সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাবীব উল্যাহ মিয়াজী
প্রচার ও মিডিয়া সম্পাদক
এবি পার্টি ফেনী জেলা।
মোবা:01813990552

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews