বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“মাহফিলের নামে শিশুদের দিয়ে চাঁদা সংগ্রহ বন্ধ করুন। শিশুদের হাতে রশিদ বই নয়, বই-খাতা তুলে দিন।” বাইকারদের জন্য বড় সুখবর! হার্ড কপির বদলে মোটরসাইকেলের ডকুমেন্টসের মোবাইল কপি গ্রহণের প্রজ্ঞাপন চান সচেতন মহল জনসেবার প্রত্যয়ে ১২নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল বশর ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ, মন্ত্রিসভায় উঠল আইনের খসড়া ফাজিলপুরে বিদ্যুৎ লাইন সংলগ্ন গাছপালা পরিষ্কারের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে  আনসার কমান্ডার সিরাজের সাহসিকতায় সাউথ ইষ্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে। ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের।
বিজ্ঞপ্তি :

রাষ্ট্রের শোষক নয়, সেবক হয়ে উন্নতিতে অবদান রাখতে চাই: মজিবুর রহমান মঞ্জু

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: ২৮ জানুয়ারি, বুধবার, ফেনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ঈগল মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর, উওর আবুপুর, দক্ষিণ আবুপুর এলাহীগঞ্জ সড়ক, নতুন খানে বাড়ী, বাসকর, জাহানপুর, ফতেহপুর ও শর্শদি বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এছাড়াও বিকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর,সুন্দরপুর বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগে অংশ নেন নির্বাচনী প্রধান এজেন্ট জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, এবিপার্টির জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সদস্য সচিব মু. ফজলুল হক,সিনিয়ার সহ-সভাপতি আফলাতুন বাকী, খেলাফতে মজলিসের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল্লাহ আহমদী,এনসিপির সংগঠক আজিজুর রহমান রিজভী, জামায়াতের সদর নায়েবে আমীর মাওলানা হারুনুর রশিদ, শর্শদি ইউনিয়নের আমির মাওলানা ফয়জুল্লাহ, বালিগাঁও ইউনিয়নের আমির মাওলানা সানা উল্ল্যাহ প্রমুখ।

মজিবুর রহমান মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেন, দলমতের উর্ধ্বে গিয়ে আমরা দেশের মানুষের সাথে থাকব। ১০ দলীয় জোট করা হয়েছে বাংলাদেশকে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য। আমাদের দেশের নিরাপত্তা ও সমাজ ব্যবস্থা উন্নতি হয়নি। চুরি, ডাকাতি, দুর্নীতি এখনও রয়েছে। আর্থ সামাজিক উন্নয়ন এর কথা বললেও সমাজ ব্যবস্থার উন্নয়ন হয়নি, পাশাপাশি ৫৫ বছরে রাষ্ট্রের চেহারা পাল্টালেও সত্যিকার অর্থে উন্নয়ন দেখেনি দেশের মানুষের। এখনও মেয়েদের নিয়ে মা বাবার চিন্তা করতে হয়, আমরা এসব পরিবর্তন করতে চাই।

তিনি বলেন, নির্বাচন আসলে বড়লোক, ঋনখেলাপিদের ভোট দিলে তারা মানুষের উন্নয়ন করার পরিবর্তে ব্যাংকের টাকা দিতে ব্যস্ত থাকবে। রাষ্ট্র বদলাতে হলে ভালো লোকদের সুযোগ দিতে হবে।আমরা রাষ্ট্রের শোষক নয়, সেবক হতে চাই। দেশের উন্নয়নে কাজ করতে চাই।

হাবীব মিয়াজী
প্রচার ও মিডিয়া সম্পাদক
এবি পার্টি ফেনী জেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews