1. news@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী : ভয়েস অব ফেনী
  2. info@www.voiceoffeni.com : ভয়েস অব ফেনী :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

মাদ্রাসার নামে টাকা আদায় করে প্রতারণার অভিযোগ, ফাজিলপুরে ০২ আদায়কারী আটক, মুল অভিযুক্ত মুফতি সাইফুল ইসলাম আজিজি, ভোরবাজার, ডাকবাংলা, সোনাগাজী।

তমিজ উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মাদ্রাসা ও এতিমখানার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন মুফতি সাইফুল ইসলাম আজিজি, যিনি আল-জামেয়াতুল ইসলামীয়া আজীজুল উলুম মিজাপুর ও এতিমখানা, ডাকঘর: বখতার মুন্সী, থানা: সোনাগাজী-এর পরিচালক বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, ০২ ব্যক্তি মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের ভরণ-পোষণ, ভবন নির্মাণ ও ধর্মীয় কার্যক্রমের কথা বলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অনুদান সংগ্রহ করে আসছিলেন। ফেনী সদর উপজেলার ফাজিলপুর লস্করতালুক এলাকায় অনুদান সংগ্রহের সময় স্হানীয় ব্যাক্তিগণ মাদ্রাসার কার্যক্রম, হিসাব ও বৈধতা সম্পর্কে খোঁজ নিতে গেলে অসঙ্গতি ধরা পড়ে। ধৃত ০২ ব্যাক্তি স্বীকার করেন সংগ্রহকৃত অর্থ নির্ধারিত খাতে ব্যয় না করে তা ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করা হয়।

ফাজিলপুর এলাকায় আটক ০২ ব্যাক্তি স্বীকার করেন অভিযুক্ত মুফতি সাইফুল ইসলাম আজিজি ২০/৩০ জনের একটি টিম পরিচালনা করেন। তারা প্রতি মাসে সাইফুল ইসলাম আজিজি কে জনপ্রতি ৩০০০ টাকা করে প্রদান করে, আদায়কৃত সমুদয় অর্থ নিজেরা ভোগ করে। সেই হিসাবে সাইফুল ইসলাম আজিজি গড়ে প্রায় ১ লক্ষ টাকা কমিশন পায়। এটাই তার গোপন ব্যবসা।

এই বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম আজিজি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে আসতে রাজি হননি। ধৃত ব্যাক্তিদের মারধর করে ছেড়ে দিতে বলেন।

এদিকে স্থানীয় আলেম সমাজ ও সচেতন মহল যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অনুদান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© ভয়েস অব ফেনী
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট