
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফেনীর ১২নং ফাজিলপুর ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করে কাউন্সিলরদের সমর্থন চেয়েছেন। এতে ইউনিয়নজুড়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।
চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন—শাহজাহান সিরাজী, মুর্শিদ উল্ল্যাহ লিটন, একরামুল হক একরাম, গোলাম ফারুক সেন্টু, নুরুল আমিন, সরোয়ার হোসেন, সজিবুল ইসলাম সজীব, ইমাম সিদ্দিকী, কামরুল ইসলাম, মো. হারুন, নূর ছাপা মিলন ও জামাল হোসেন মিলন।
দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীরা কাউন্সিলরদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক মনোনয়ন প্রত্যাশীর উপস্থিতিতে দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে।
ফাজিলপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই ১২ জনের মধ্য থেকে কে মনোনয়ন পান, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।