শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ, মন্ত্রিসভায় উঠল আইনের খসড়া ফাজিলপুরে বিদ্যুৎ লাইন সংলগ্ন গাছপালা পরিষ্কারের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে  আনসার কমান্ডার সিরাজের সাহসিকতায় সাউথ ইষ্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে। ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা”
বিজ্ঞপ্তি :

ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি।

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা মালাই চা, পুচকা-চটপটি ও টং দোকান গুলোতে গভীর রাত পর্যন্ত আড্ডা, গান-বাজনা ও যুবক-যুবতীদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এসব স্থানে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের উদ্যোগে দোকান পরিচালনা ও গভীর রাত পর্যন্ত  আড্ডা বসার ঘটনায় এলাকায় নানা আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন নির্জন স্থানে গড়ে ওঠা কিছু টং দোকানে এলাকার তরুণদের পাশাপাশি বহিরাগত যুবক-যুবতীদেরও আড্ডা দিতে দেখা যায়। এসব আড্ডায় গভীর রাত পর্যন্ত গান-বাজনা চলার অভিযোগ রয়েছে। নিরিবিলি পরিবেশে দীর্ঘ সময় ধরে এমন আড্ডা চলতে থাকায় যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, জনবসতি থেকে কিছুটা দূরে বা নির্জন স্থানে গভীর রাত পর্যন্ত এসব আড্ডা চলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্কদের নিরাপত্তা, সামাজিক পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।

এ পরিস্থিতিতে ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা টং দোকান গুলোতে নিয়মিত নজরদারি, গভীর রাতে অপ্রয়োজনীয় আড্ডা নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা বজায় থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews