
অভিনন্দন ও শুভকামনা।
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া পদোন্নতি পেয়ে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য পরিদর্শক (Health Inspector) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মোহাম্মদ আলমগীর ভূঁইয়া ফাজিলপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন। ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম, হাম-রুবেলা ক্যাম্পেইন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ ক্যাম্পেইন এবং টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনে সক্রিয় সহযোগিতা করে তিনি ফাজিলপুর ইউনিয়ন পরিষদের প্রশংসা অর্জন করেন।
দায়িত্ব পালনকালে জনস্বাস্থ্যসেবা কার্যক্রমে তাঁর আন্তরিকতা ও সহযোগিতা স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, মোহাম্মদ আলমগীর ভূঁইয়া ফেনীর ফাজিলপুর ইউনিয়নের কলাতলী গ্রামের কৃতী সন্তান। তাঁর এই পদোন্নতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।