শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আনসার কমান্ডার সিরাজের সাহসিকতায় সাউথ ইষ্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে। ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন
বিজ্ঞপ্তি :

ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ফেনীতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সিভিল সার্জন কার্যালয় ফেনীর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনীর সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন।
সভায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তাঁদের প্রতিনিধিরা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্ভিল্যান্স কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, উপজেলা পর্যায়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, এমটি-ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিশেষ করে জেলার বর্তমান হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় করণীয়, রোগ প্রতিরোধ ও নজরদারি জোরদার, HPV টিকাদান এবং হাম টিকাদান কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগ প্রতিরোধ ও টিকাদান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews