বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ফেনীতে ৪ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সবই ফেনী-১ আসনে; ফের উপেক্ষিত ফেনী-২ ফেনীর করৈয়া মদিনাতুল উলুম মাদ্রাসার- দীর্ঘ ৩০ বছরের মুহতামিম মাওঃ শরীফুল ইসলাম সাহেবকে কেন জোরপূর্বক তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো? ঐক্য হোক শক্তি, সংহতি হোক প্রেরণা—৭ই নভেম্বরের চেতনায় গড়ে উঠুক গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ—সম্পাদক, ভয়েস অব ফেনী। “মাহফিলের নামে শিশুদের দিয়ে চাঁদা সংগ্রহ বন্ধ করুন। শিশুদের হাতে রশিদ বই নয়, বই-খাতা তুলে দিন।” বাইকারদের জন্য বড় সুখবর! হার্ড কপির বদলে মোটরসাইকেলের ডকুমেন্টসের মোবাইল কপি গ্রহণের প্রজ্ঞাপন চান সচেতন মহল জনসেবার প্রত্যয়ে ১২নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল বশর ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া
বিজ্ঞপ্তি :

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

নুর বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনওসহ বিভিন্ন পদে রদবদল করতে হবে।

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার প্রসঙ্গে নুর বলেন, সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে তার অপকর্মের জন্য। ব্যবসায়ীদের মধ্যে যেন এতে কোনো ভুল বার্তা না যায়।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন– যারা ব্যাংক, টেলিভিশন, প্রতিষ্ঠান দখল করছে; তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews