রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

ঐকবদ্ধ উন্নয়নের প্রত্যয়ে ‘আমরা ফুলগাজীবাসী’র আহ্বায়ক কমিটি গঠন: আজাদ আহ্বায়ক, আরমান সদস্য সচিব।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

তমিজ উদ্দিন চৌধুরী, ফেনী।

ফুলগাজী উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগকে আরও বেগবান করার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা ফুলগাজীবাসী’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় ফেনী শহরের এসএসকে রোডস্থ নকশী রোকেয়া টাওয়ারের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আজাদ চৌধুরীকে আহ্বায়ক এবং লিয়াকত আলী আরমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আনিসুল আলম, নুরুল নবী ভূঁইয়া, নজরুল ইসলাম শিপন, আজিজ উল্লাহ আহমদী, ফজলু চৌধুরী, তানজিদ উদ্দিন শুভ, মনির আহমেদ, ওমর ফারুক, লোকমান বিএসসি, রুহুল আমিন এবং লিয়াকত হোসেন।

এর আগে প্রথম অধিবেশনে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, সাবেক এনজিও ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম জীবন, যুব ইউথ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিজ, এমএস মডার্ন লিভিং লিমিটেডের পরিচালক মনির আহমেদ এবং মুন্সিরহাট পল্লী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফজলু চৌধুরী।

সভায় বক্তারা বলেন, “চলো একসাথে গড়ি উন্নত ফুলগাজী”—এই প্রত্যয়কে ধারণ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রবাসীসহ সর্বস্তরের ফুলগাজীবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করবে।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ফুলগাজীর উন্নয়নে রাজনৈতিক মতভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক ফুলগাজী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews