মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি ফেনী জেলা পরিষদের সংবর্ধনায় জেলা সেরা শিক্ষার্থীদের একজন ইসলামি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. তানভীর হোসেন ‘ক্লিন ফেনী’ কর্মসূচি সফল করতে ৩ আগস্ট মাঠে নামছে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ ফাজিলপুর শিবপুর উম্মে মু’মিন মহিলা দাখিল মাদ্রাসায় আধুনিক বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন “বন্যার্ত মানুষের পাশে মানবতার হাত: বাঁশখালীতে নগদ অর্থ সহায়তা দিল ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন” চট্টগ্রামের বন্যাদুর্গতদের মাঝে আজ নগদ অর্থ বিতরণ করছে উত্তর ফাজিলপুর লস্কর তালুক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ; ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
বিজ্ঞপ্তি :

জনরায় মেনে গণতান্ত্রিক সংস্কারে নিজেকে সমর্পিত করার অঙ্গীকারের মাধ্যমে ফেনী সদর আসনে মনোনয়ন ফরম জমা দিলেন এবি পার্টি চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু।

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৯ ডিসেম্বর, সোমবার, ফেনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-২ (সদর) আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে।

মনোনয়ন পত্র জমা দেয়ার আগে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন তিনি। এছাড়া শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বাড়ি থেকে রওয়ানা হয়ে দল এবং জোট নেতাদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান মজিবুর রহমান মঞ্জু।

মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচনী আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব‍্যক্তিত্ত্ব মায়মুনা আক্তার রুবি, সাংবাদিক হাবীব মিয়াজি।

মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদীসহ সকল হত্যকান্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সাথে আসন সমঝোতা হয়েছে। ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করবেন তিনি। উল্লেখ্য আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী দুই আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর দাবিও জানান মঞ্জু।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় বিএনপি নেতা ও ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী এক আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী তিন আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মজিবুর রহমান মঞ্জু।

এর আগে দল জোট নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা মহানগর নেতা মেসবাহ উদ্দিন সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম, এবি পার্টি জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী,এসসিপির জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মনসুর আহমদ, যুগ্ন সদস্যসচিব মুহাইমিন তাজিম, বদরুদ্দোজা নোবেল, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব,জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক সাইদ অনিসহ গণতান্ত্রিক সংস্কার জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক।
হাবীব উল্যাহ মিয়াজী
প্রচার ও মিডিয়া সম্পাদক
এবি পার্টি ফেনী জেলা।
মোবা: 01813990552

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews