শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৩৩° সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় ওষুধবাহী গাড়ি, কোল্ড চেইন নিয়ে প্রশ্ন? ফাজিলপুর রেলক্রসিংয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যুবক, আনসার-ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার; ঢাকায় প্রেরণ ঐকবদ্ধ উন্নয়নের প্রত্যয়ে ‘আমরা ফুলগাজীবাসী’র আহ্বায়ক কমিটি গঠন: আজাদ আহ্বায়ক, আরমান সদস্য সচিব। সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে শহীদ সরোয়ার হোসেন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। ঐক্যবদ্ধ উন্নয়নের প্রত্যয়ে ‘আমরা ফুলগাজীবাসী’র আহ্বায়ক কমিটি গঠন ফাজিলপুর (আলীনগর) অটোচালক নেচার উদ্দিনের জীবন বাঁচাতে ৫ লাখ টাকার জরুরি প্রয়োজন, মানবিক সহায়তার আবেদন ফাজিলপুরে জনতার হাতে ধরা পড়ল সাগরিকা ট্রেনের তিন চোর, জিআরপি’র কাছে হস্তান্তর। ফাজিলপুরে বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন বিএনপি নেতা জনাব মশিউর রহমান বিপ্লব। ফেনীর ফাজিলপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি এলাকাবাসীদের। মানবিক সংকট নাকি অবহেলা? মৃত ব্যক্তির গোসল করাতে দেখা দিয়েছে লোক সংকট। এখনই উদ্যোগ না নিলে বাড়বে ভোগান্তি”।
বিজ্ঞপ্তি :

দুঃখিত জেনারেল ! আমরা “ফুল স্টপ” দিতে পারছি না।

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

দুঃখিত জেনারেল ! আমাদের ‘ইফ’ আছে ‘বাট’ আছে, আমরা “ফুল স্টপ” দিতে পারছি না।

নিহত শহীদ সেনা অফিসারদের পরিবার ও প্রত্যক্ষদর্শী জীবিত সেনা কর্মকর্তাদের গত ৬ মাসের বক্তব্য কিন্তু তাই প্রমান করে।

যদি তর্কের খাতিরে ধরেও নিলাম যে, এটা নিছক একটা বিদ্রোহ। যদি সেটাও ধরে নেওয়া হয়, তাহলে কি আপনি এই ব্যাখ্যা দিতে পারবেন-

ডিজি শাকিল আহমেদ এর উপর না হয় বিডিআর এর সৈন্যদের ক্ষোভ ছিলো, তাই তারা তাকে হত্যা করেছে, সেটা লজিক্যাল।কিন্তু, শাকিল আহমেদ এর স্ত্রী নাজনীন শাকিলকে কেন তার বাসভবনে গিয়ে হত্যা করা হলো?

কেন সেনা কর্মকর্তাদের পাশাপাশি তাদের বাসভবনেও আক্রমণ করা হলো?

কেন শুধুমাত্র রোমারী যুদ্ধে যুক্ত থাকা সেনা কর্মকর্তাদের বাচাই করে করে হত্যা করা হলো? এগুলোর উত্তর কি জেনারেল সাহেব দিতে পারবেন!!!

আচ্ছা এটা বাদ দিলাম, শহীদ ক্যাপ্টেন তানভীর এর স্ত্রী যে স্বীকারোক্তি দিচ্ছেন ঐদিন হিন্দিতে কথা বলা সৈন্য ছিলো। শুধু তিনি নন, আরো অনেক সেনা কর্মকর্তা ও বিডিআর সৈনিকরা এটা সত্যতা নিশ্চিত করেছেন।

পিলখানায় হিন্দিতে কথা বলা সৈন্য কোথায় থেকে আসলো, এর ব্যাখ্যা আপনি কি দিবেন???

আপনারা উচ্চ শিক্ষিত চৌকস অফিসার ! আর আমরা দেশের ১৮ কোটি মানুষ বোকা…

আপনাদের লজ্জা থাকা উচিত! আপনাদের সহকর্মীদের দিন দুপুরে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেওয়া হয়েছিলো, আর আপনারা বা…টাও ছিড়তে পারেন নাই।

প্রিয় জেনারেল ! আমাদের থেকে তো আপনার বেশী সহমর্মিতা থাকার কথা, তারা তো আমাদের সহকর্মী ছিলো না, তারা তো ছিলো আপনার সহকর্মী।

তখন তো আপনারা না পেরেছিলেন সরকারের চোখে চোখ রেখে কথা বলতে, না পেরেছিলেন ভাই হত্যার প্রতিশোধ নিতে। ১৬ টা বছর ঘোড়ার ঘাস কাটছেন, আর এখন আসছেন আমাদের চোখ রাঙাতে…

৫ আগষ্টের ভূমিকার জন্য আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আপনি যদি আমাদের ভালোবাসার সুযোগে “আপা রি-ইনস্টল প্রোগ্রাম” হাতে নিতে চান, আপনার সেই “আপা রি-ইনস্টল প্রোগ্রাম” আর কখনো আলোর মুখ দেখবে না। এটা ৭৫ নয়, এটা ২০২৪!

এদেশে হাজার নয়, লাখো আ.ন.ম. ফজলুর রহমান আছে, কোটি আবু সাঈদ আছে, বাংলার ১৮ কোটি জনতা আপনার “আপা রি-ইনস্টল প্রোগ্রাম” সফল হতে দিবো না, ইনশাআল্লাহ।

দেখি আপনারা বন্দুকে কতো বুলেট আছে!আপনার জন্য এখনো সুযোগ আছে, আপনার নিরপেক্ষতার পরিচয় দেওয়ার, এখন সিদ্ধান্ত আপনার আপনি কি জিয়াউর রহমান হবেন নাকি খালেদ মোশাররফ হবেন।

আমরা Bangladesh Army নিয়ে গর্ব করি, দয়া করে আমাদের গর্ব নষ্ট করবেন না।ফজলুর রহমান এর নেতৃত্বে গঠিত বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনকে যথাসম্ভব সহযোগীতা করুন, তাদেরকে তাদের কাজ করতে দিন, তারা যেন নিরপেক্ষ থেকে একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারে, তাদেরকে সেই স্বাধীনতা দিন।

আমরা বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকল দোষীদের বিচার দাবী করছি।

কপিরাইটঃ ডা: মো মাহমুদুল হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews