শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

প্রতিষ্ঠার ৩২ বছর পর রাজনীতিক অঙ্গনে ফেনীর জয়নাল হাজারী কলেজ। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

জয়নাল হাজারী কলেজ ফেনী জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৯৩ সালে “ফেনী পাবলিক কলেজ” হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি জয়নাল হাজারী কলেজ নামে নামকরন করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র রাজনীতির ওপর কঠোর নিষেধাজ্ঞায় থাকা জয়নাল হাজারী কলেজ রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বেশ সুনাম অর্জন করে। ৩২ বছর পর শুরু হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড। গত ১১ই আগষ্ট দলীয় ফরম বিতরণের মধ্য দিয়ে কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিক ভাবে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। 

আজ ১৩ই আগস্ট বুধবার, কলেজ প্রাঙ্গণে ছাত্র রাজনীতি চালুর অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে অধ্যক্ষকে স্মারক লিপি প্রদান করে।

প্রাক্তন এক শিক্ষার্থী জানায়, জয়নাল হাজারী কলেজ চালু হওয়ার পর থেকেই সম্পূর্ণ রাজনীতি মুক্ত ছিল। ফেনীর প্রয়াত জয়নাল আবেদীন হাজারী এমপি ও অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এমপি এ কলেজের বিভিন্ন সময়ে সভাপতির দায়িত্বে থাকলেও সব সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিলো। কিন্তু সম্প্রতি জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ কলেজে প্রবেশ করে ছাত্রদের মাঝে ছাত্রদলের ফরম বিতরণ করায় সাধারণ শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক জানান, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয় নিয়ে কলেজ পরিচালনা কমিটির সাথে জরুরিভাবে বসব। কীভাবে কলেজটি আগের ন্যায় রাজনীতিমুক্ত রাখা যায় সেই ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews