শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

প্রমত্তা পদ্মায় ১০০ কিলোমিটার আল্টা ম্যারাথন সাঁতার সম্পন্ন করা মনির হায়দার এর সংবর্ধনা।

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের নদীভিত্তিক ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। “ঐতিহাসিক পদ্মা ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন সাঁতার ২০২৫” সফলভাবে সম্পন্ন করেছেন একক সাঁতারু মনিরুল ইসলাম। এই সাঁতারটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় পদ্মা নদীতে প্রথম ও দীর্ঘতম একক ১০০ কিলোমিটার সাঁতার হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
গত ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে সাঁতার শুরু হয়। দীর্ঘ ১৭ ঘণ্টা ৫৫ মিনিট টানা সাঁতার কেটে পরদিন ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে চাঁদপুর মোহনায় সাঁতার শেষ করেন তিনি।
এই ঐতিহাসিক অভিযানে একমাত্র অংশগ্রহণকারী ছিলেন মনিরুল ইসলাম নিজেই। পদ্মার প্রবল স্রোত, রাতের অন্ধকার ও দীর্ঘ সময়ের শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্যের সঙ্গে এই দূরপাল্লার সাঁতার সম্পন্ন করেন।
এই সাঁতারের মূল উদ্দেশ্য ছিল নদী রক্ষা, জনসচেতনতা সৃষ্টি, ইতিহাস গড়া এবং দেশের আনাচে-কানাচে সাঁতার খেলাকে আরও বিস্তৃত ও জনপ্রিয় করা। আয়োজকদের মতে, এই আয়োজন দেশের ক্রীড়া ও নদীকেন্দ্রিক সচেতনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাঁতার চলাকালীন ও সমাপনী পর্যায়ে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক, বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিআইডব্লিউটিএর প্রতিনিধি। এছাড়া সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং অ্যাডভেঞ্চার সুইমিং বাংলাদেশ।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব ঢাকা। পুরো আয়োজন জুড়ে বিআইডব্লিউটিএর ১০ জন প্রফেশনাল কর্মী লজিস্টিক সাপোর্ট দিয়ে সার্বক্ষণিক সহায়তা প্রদান করেন। আর্থিক সহযোগিতা প্রদান করে পিপলস ফিড অ্যান্ড হ্যাচারি পিএলসি।
সাঁতার শেষে মনিরুল ইসলাম বলেন,
“আমি চাই সাঁতার খেলাকে বাংলাদেশে একটি উচ্চতায় নিয়ে যেতে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সাঁতারে উৎসাহিত হয়। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বড় দূরপাল্লার সাঁতারে অংশ নিতে চাই এবং একদিন ইংলিশ চ্যানেল অতিক্রম করার স্বপ্ন রয়েছে। এই অভিযানে যারা নানাভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews