ফাজিলপুরে বিদ্যুৎ লাইন সংলগ্ন গাছপালা পরিষ্কারের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
প্রকাশিত:
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
৩
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ফাজিলপুর:
বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছপালার শাখা-প্রশাখা কেটে লাইন পরিষ্কারের কাজের জন্য ফাজিলপুরের বেশ কিছু এলাকায় আগামীকাল ১১ অক্টোবর ২০২৬ (রোজ রবিবার) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার সকাল ০৮:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা: সাময়িক এই উন্নয়ন ও পরিচ্ছন্নতা কাজের জন্য ফাজিলপুরের নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে
কলাতলি
লস্করতালুক
নতুন মসজিদ
ভোর বাজার
গুদামবাজার ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ।
নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সম্মানিত গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।