শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

মান্দায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে নওগাঁর মান্দায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় মান্দা উপজেলা চৌরাস্তার মোড়ে মান্দা মিডিয়া সেন্টার এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার এর উপদেষ্টা জনাব মোঃ আব্দুল মালেক।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার এর সভাপতি জনাব মাওঃ মোঃ আব্দুল কাইয়ুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা মিডিয়া সেন্টারের সহ-সভাপতি খন্দকার মুহাঃ আব্দুর রহিম। এছাড়া উপস্থিত ছিলেন- মান্দা মিডিয়া সেন্টার এর সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ মাহবুবুজ্জামান সেতু। মান্দা মিডিয়া সেন্টার এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান। মান্দা মিডিয়া সেন্টার এর সদস্য সোহেল রানা। মান্দা মিডিয়া সেন্টার এর প্রচার সম্পাদক, আল আমিন হোসাইন।

মান্দা মিডিয়া সেন্টার এর অর্থ সম্পাদক, জনাব আব্দুল মতিন এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার এর সহযোগী সংগঠনের বিভিন্ন সদস্য ও মান্দা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকবৃন্দ, স্থানীয় তৌহিদী জনতা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে সংবাদমাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে নানা স্লোগানযুক্ত প্ল্যাকার্ড ও ব্যানার ধারণ করে দাঁড়ান এবং “সাংবাদিক হত্যার বিচার চাই”, “সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত কর” ইত্যাদি শ্লোগান দেন। এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নেরও দাবি তোলেন। এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এবং এতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews