শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন প্রায় ১০ লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা দলটির।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একমত এমন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানায় দলটি।

সংবাদ সম্মেলনে দলটির যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন “এই মহাসমাবেশের মূল দাবি সংখ্যানুপাতিক হারে নির্বাচন”। আমরা এই দাবির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের অনেক দল সংগঠনকে আমরা দাওয়াত দিচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (পূর্বনাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং মহাসচিব ইউনুস আহমদ। ১৯৮৭ সালের ১৩ মার্চ বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যপ্রয়াসী একটি ইস্যু ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙ্গনের ফলে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত ১৯৯১ সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৮ সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক লাভ করে। প্রাপ্ত ভোট অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি এককভাবে অংশগ্রহণ করে চতুর্থ স্থান লাভ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews