শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার নিন্দায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, প্রেস বিজ্ঞপ্তি

জুলাই অভ্যুত্থান ও সংস্কারের আদর্শ ধারণকারী তিন দলীয় গণতান্ত্রিক সংস্কার জোটের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম,রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ (এবি পার্টি ) পার্টি-র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জুমার নামাজের পর জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য সমাজে বরদাস্তযোগ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতারা আরও বলেন, এই হামলা প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতায় বারবার ব্যর্থ হচ্ছে। সন্ত্রাসীদের পেছনে শক্তিশালী গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলেই তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
গণতান্ত্রিক সংস্কার জোট নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যেকোনো ধরনের সহিংসতা এই মুহূর্তে চরম অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষে বার্তা প্রেরক:
দিদার ভূঁইয়া
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews