শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

সাতকানিয়ার UNO জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে “চট্টগ্রামবাসীর জন্য ভালোবাসার উপহার” কার্যক্রম শেষ করলো ফাজিলপুর জিরোপয়েন্টবাসী। উপকৃত হলো ৩০০ পরিবার।

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,  ফাজিলপুর।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফেনী সদর উপজেলার “ফাজিলপুর জিরোপয়েন্টবাসী”

স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগৃহীত ত্রাণসামগ্রী, ঔষধ, শাড়ী, লুঙ্গি, ডায়াপার, স্যানেটারী ন্যাপকিন ও নগদ অর্থ নিয়ে এক ট্রাক ও হাইস বোঝাই করে গতকাল ১৮ই জুলাই শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে “বাজালিয়া” ইউনিয়ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী  বিতরণ করা হয়।

বিতরণযোগ্য ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, সয়াবিন তেল, সরিষার তেল, আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, মসল্লা, বিশুদ্ধ পানি, গোসলের সাবান, কাপড় কাচার সাবান, প্রয়োজনীয় OTC ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, প্যাম্পাস, শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করা হয়।

প্রধান সমন্বয়ক তমিজ উদ্দিন চৌধুরী, সম্পাদক “ভয়েস অব ফেনী” বলেন, “মানুষ মানুষের জন্য” এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ। ফাজিলপুর জিরোপয়েন্টবাসী, প্রবাসী ভাই-বন্ধু, উদ্যোক্তাদের আত্নীয়-স্বজনের সম্মিলিত সহযোগিতায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান গুলোও নিজ নিজ অবস্থান থেকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসবেন বলে আমরা আশা করি। ফাজিলপুর জিরোপয়েন্টবাসীর এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যাক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews