শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

১৯শে জুলাই জাতীয় সমাবেশ সফল করতে মান্দায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

হাবিব আমজাদ, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত ৭ দফা দাবির পক্ষে এবং আগামী ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ-২০২৫ সফল করার আহ্বানে নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই জুলাই) বিকেল মান্দা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন জামায়াতের মান্দা উপজেলা শাখার সংগ্রামী আমীর ডা. মোঃ আমিনুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর এবং ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান (৩নং পরানপুর ইউনিয়ন) প্রভাষক মোঃ ইলিয়াস খান, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোস্তফা আল আমিন। সহকারী সেক্রেটারি মাস্টার মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রকিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সংগ্রামী সভাপতি মোঃ আব্দুল মালেক, তারবিয়াত সম্পাদক ও সাঁকোয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল মালেক, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মোখলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আমীর মাস্টার জায়দুর রহমান। ১৪টি ইউনিয়নের জামায়াত শাখার আমীর-সেক্রেটারিসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মান্দা উপজেলা পূর্ব শাখার সভাপতি রোমান ইসলাম পারভেজ, পশ্চিম শাখার সভাপতি মাহমুদুল হাসান এবং শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সেই লক্ষ্যেই আগামী ১৯শে জুলাই ঢাকা চলো কর্মসূচিকে সফল করতে হবে”। সমাবেশ শেষে ঢাকামুখী আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews