বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
আনসার কমান্ডার সিরাজের সাহসিকতায় সাউথ ইষ্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে। ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন
বিজ্ঞপ্তি :

আনসার কমান্ডার সিরাজের সাহসিকতায় সাউথ ইষ্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে।

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফাজিলপুর প্রতিনিধি:
ফেনীর ফাজিলপুরে সাউথইস্ট ব্যাংকের (এজেন্ট) শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আনসার কমান্ডার সিরাজের সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জানাজায় যাওয়ার পথে আনসার কমান্ডার সিরাজ সাউথইস্ট ব্যাংক (এজেন্ট) ফাজিলপুর শাখার ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে থাকা লোকজনকে নিয়ে দ্রুত ব্যাংকের ভেতরে প্রবেশ করেন।
ভেতরে গিয়ে তারা দেখতে পান, ব্যাংকের দরজা খোলা এবং ভেতরে আগুন দাউদাউ করে জ্বলছে। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিকে খোঁজ করে ওয়াশরুমে পাওয়া যায়। আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
পরে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার কোথায় জানতে চাইলে নিরাপত্তারক্ষী জানান, ব্যাংকের ভেতরে কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই। পরিস্থিতি বুঝতে পেরে আনসার কমান্ডার সিরাজ দ্রুত এটিএম বুথ থেকে একটি ফায়ার এক্সটিংগুইশার এনে আগুন নিয়ন্ত্রণের উদ্যোগ নেন। তার সাহসী ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, স্থানীয় মসজিদে মাইকিং করে বিষয়টি জানানো হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সার্বিক সহযোগিতা ছিল বলে জানান আনসার কমান্ডার সিরাজ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ব্যাংকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টদের মাধ্যমে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews