শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের। সড়ক নিরাপত্তা ও আধুনিক নগরায়নের স্বার্থে ট্রাংক রোডের শতবর্ষী কড়ই গাছটি কেটে ফেলা এখন সময়ের দাবি একটি স্বাধীন ও দায়িত্বশীল নিউজ পোর্টাল হিসাবে ভয়েস অব ফেনী এর নীতি ও অঙ্গীকার। সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :

৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি:

দলিল লেখকদের পেশাগত অধিকার ও বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, ফেনী জেলা শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারক লিপিতে দলিল রেজিট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। একই সঙ্গে দলিল প্রতি সম্পাদন ভাতা ৫ হাজার টাকা নির্ধারণ, সনদপ্রাপ্ত দলিল লেখকদের বাইরে অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশন-সংক্রান্ত কার্যক্রমের সুযোগ না দেওয়া এবং নির্দিষ্ট নিয়ম ও সুপারিশ ছাড়া নতুন দলিল লেখকের লাইসেন্স প্রদান না করার দাবি জানানো হয়েছে।
এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্ধারণ, দলিল লেখকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে অযথা মামলা বা হয়রানি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, দেশের মানুষের সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা প্রদানে দলিল লেখকরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলে ৭ দফা দাবি তুলে ধরা হচ্ছে। দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ দলিল লেখক সমিতির ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews