শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি
বিজ্ঞপ্তি :

চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের অন্যতম দাবিদার ফেনী।

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে স্বাস্থ্যখাতে একটি বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে চীন সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ নামে তিনটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। হাসপাতাল স্থাপনের জন্য ঢাকা, চট্টগ্রাম এবং উত্তরবঙ্গে উপযুক্ত জমি খোঁজা হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্যখাতে চীনা সহায়তা নিয়ে অনুষ্ঠিত একটি বৈঠকের কার্যবিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা দীর্ঘদিনের। এদেশের ওষুধ শিল্প প্রায়শই তাদের প্রয়োজনীয় কাঁচামাল চীন থেকে আমদানি করে। এছাড়াও মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতির একটি বড় অংশও চীন থেকে আসে। প্রতি বছর ২০০-৩০০ জন বাংলাদেশী শিক্ষার্থী চীনে চিকিৎসা শিক্ষা গ্রহণ করতে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, বিশ্বসেরা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই হাসপাতাল গুলো নির্মিত হবে।

তিনটি “চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল” এর মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অপর দুইটি হাসপাতালের একটি হতে পারে চট্রগ্রাম বিভাগে। তার জন্য উপযুক্ত স্হান হতে পারে ফেনী। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কিভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে সেগুলো তুলেধরা দরকার। পাশাপাশি জেলাভেদে এই অঞ্চলের স্বাস্থ্যসেবার অবস্থা, প্রয়োজনীয়তা ব্যক্ত করে যার যার অবস্হান থেকে চেষ্টা করা দরকার।

ফেনীকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে এটি পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম ও পার্বত্য কয়েকটি জেলার সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে।

কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি। হতে হবে কান্ডারী, আনতে হবে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ঝান্ডা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews