রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি ফেনী জেলা পরিষদের সংবর্ধনায় জেলা সেরা শিক্ষার্থীদের একজন ইসলামি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. তানভীর হোসেন
বিজ্ঞপ্তি :

ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়।

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শনিবার (৩০ আগস্ট) ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মত ছিলেন রিয়ার এডমিরাল মোঃ শাহজাহান (অব.), সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। শারীরিক অসুস্থতায় তিনি অডিও বার্তায় বক্তব্য রাখেন এবং সুস্থতা কামনা করে দোয়া চান।

পরবর্তীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মোঃ শাহজাহান লিটন, ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি ফ্যাশন ওয়্যার লিঃ, চট্টগ্রাম 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর-উন নবী-রাজীব, সিইও, মোস্তফা এন্ড কোম্পানি, ঢাকা।
অনুষ্ঠানের মেন্টর ছিলেন ডাঃ মেছবাহ উদ্দিন, লেখক, মাইন্ড মেন্টর ও গ্লোবাল ওয়েলনেস স্পিকার।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন রুমেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমরানুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। আর শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করে। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ালে তারা নিজেদের স্বপ্ন পূরণের পথে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অনুষ্ঠানে ফাজিলপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকা’র এ উদ্যোগকে স্থানীয়রা মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করার একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ হিসেবে দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews