বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
“মাহফিলের নামে শিশুদের দিয়ে চাঁদা সংগ্রহ বন্ধ করুন। শিশুদের হাতে রশিদ বই নয়, বই-খাতা তুলে দিন।” বাইকারদের জন্য বড় সুখবর! হার্ড কপির বদলে মোটরসাইকেলের ডকুমেন্টসের মোবাইল কপি গ্রহণের প্রজ্ঞাপন চান সচেতন মহল জনসেবার প্রত্যয়ে ১২নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল বশর ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ, মন্ত্রিসভায় উঠল আইনের খসড়া ফাজিলপুরে বিদ্যুৎ লাইন সংলগ্ন গাছপালা পরিষ্কারের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে  আনসার কমান্ডার সিরাজের সাহসিকতায় সাউথ ইষ্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে। ফাজিলপুর, গোলমোহন বেপারী বাড়িতে চুরির চেষ্টা, পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হয়নি চোরের।
বিজ্ঞপ্তি :

ফাজিলপুরে লাইসেন্স বিহীন “আমিন ব্রিকস ফিল্ড” এর জরিমানা, খাইয়ারা ব্রিকস বন্ধ ঘোষণা।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুই ইটভাটা মালিককে সাড়ে আট লাখ টাকা জরিমানা ও একটি কে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা গুলো দীর্ঘদিন ধরে দালাল চক্রের মাধ্যমে ফসলি জমির টপ সয়েল কেটে ব্যবহার করছে। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।

অভিযানে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম রুহুল আমিন এর মালিকানাধীন “আমিন ব্রিকসের” চলতি বছরের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও ফসলি জমির টপ সয়েল কাটায় সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।

অপর অভিযানে পশ্চিম ফাজিলপুর এলাকার খাইয়ারা ব্রিকস-১ নামের ইট ভাটা টি দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করায় ও ফসলি জমির মাটি কাটার অপরাধে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও সহকারী পরিচালক মো. তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সহায়তা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews