রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি ফেনী জেলা পরিষদের সংবর্ধনায় জেলা সেরা শিক্ষার্থীদের একজন ইসলামি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. তানভীর হোসেন
বিজ্ঞপ্তি :

ফেনীতে সিএনজি অটোরিকশায় চালু হলো QR কোড ভিত্তিক ডিজিটাল সেবা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি:

ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে জেলার সিএনজি চালিত অটোরিকশায় কিউআর (QR) কোডভিত্তিক ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে যাত্রীরা গাড়িতে ওঠার আগে কিউআর কোড স্ক্যান করে চালক ও গাড়ির পরিচয় যাচাই করতে পারবেন, যা যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি)। তিনি ডিজিটাল সেবার উদ্বোধন করেন এবং প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে ট্রাফিক বিভাগ ফেনীর আইটি অ্যাডমিন শাহাদাত হোসেন ফেনী জেলার যানজট নিরসনে নতুন পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করা সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, আজ ৬ই জুলাই ২০২৬ থেকে ফেনী জেলার সকল সিএনজি চালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড সংযুক্ত থাকবে। যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে চালক ও গাড়ির তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে স্ক্যান করা তথ্য পরিবারের সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে সংরক্ষণ করে রাখার আহ্বান জানানো হয়, যাতে মোবাইল ফোন হারিয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যায়।

 সিএনজি মালিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ রনি, সাধারণ সম্পাদক দ্বীন ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কিউআর কোডভিত্তিক এ ডিজিটাল সেবা চালুর ফলে যাত্রী নিরাপত্তা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এছাড়া এ উদ্যোগ ফেনী জেলার পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews