সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা পরিষদের সংবর্ধনায় জেলা সেরা শিক্ষার্থীদের একজন ইসলামি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. তানভীর হোসেন ‘ক্লিন ফেনী’ কর্মসূচি সফল করতে ৩ আগস্ট মাঠে নামছে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ ফাজিলপুর শিবপুর উম্মে মু’মিন মহিলা দাখিল মাদ্রাসায় আধুনিক বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন “বন্যার্ত মানুষের পাশে মানবতার হাত: বাঁশখালীতে নগদ অর্থ সহায়তা দিল ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন” চট্টগ্রামের বন্যাদুর্গতদের মাঝে আজ নগদ অর্থ বিতরণ করছে উত্তর ফাজিলপুর লস্কর তালুক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ; ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আধুনিক ফাজিলপুরের রূপকার রুহুল আমিন চেয়ারম্যানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ ড. বেলাল উদ্দিন আহম্মেদের রোগ মুক্তি কামনায় ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজে বিশেষ দোয়া ও মিলাদ। লবণে সংরক্ষণ করেও ন্যায্য মূল্য মেলেনি, হতাশ “মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া” ফাজিলপুর। সাতকানিয়ার UNO জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে “চট্টগ্রামবাসীর জন্য ভালোবাসার উপহার” কার্যক্রম শেষ করলো ফাজিলপুর জিরোপয়েন্টবাসী। উপকৃত হলো ৩০০ পরিবার।
বিজ্ঞপ্তি :

ফেনীর ফাজিলপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি এলাকাবাসীদের।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ফেনী:

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (সূর্য্যছায়া) এলাকায় একটি কালভার্ট নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নতুন কালভার্ট নির্মাণের কথা থাকলেও পুরোনো কালভার্টটি আংশিক মেরামত করে নতুন নির্মাণের নামে কাজ করা হচ্ছে। একই সঙ্গে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগও করেছেন তারা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু বাস্তবে পুরোনো কাঠামোর বেশিরভাগ অংশ অক্ষত রেখে শুধুমাত্র কিছু অংশে সংস্কারকাজ করা হচ্ছে। এতে ভবিষ্যতে কালভার্টটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা আশা করেছিলাম নতুন একটি মজবুত কালভার্ট হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোনোটাই মেরামত করে দেওয়া হচ্ছে। এছাড়া কাজে ব্যবহৃত বালু, খোয়া ও সিমেন্টের মান নিয়েও আমাদের সন্দেহ রয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতো কাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল মোঃ দেলোয়ারের সঠিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী লিখিত অভিযোেগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, প্রকল্পের নকশা ও বরাদ্দ অনুযায়ী কাজ হচ্ছে কি না তা যাচাই করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা জনসম্মুখে প্রকাশ করা হোক এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews