শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি
বিজ্ঞপ্তি :

ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টাকে দূর্গত এলাকা সফর ও স্থায়ী ব্যবস্থা নেয়ার তাগিদ এবি পার্টির।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ফেনীর বন্যা পরিস্হিতি নিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকের সাথে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু। সাম্প্রতিক বন্যায় উদ্বেগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে দেখা করে এবি পার্টির চেয়ারম্যান এই অনুরোধ জানান।

এই সময় ফেনী জেলার সদর উপজেলা, পরশুরাম, ফুলগাজী ও সোনাগাজী এবং নোয়াখালী, লক্ষীপুর ও পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে, দূর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার তৎপরতা এবং প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। মজিবুর রহমান মঞ্জু ত্রাণ উপদেষ্টাকে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনের আহবান জানান। তিনি বলেন, গত বছরের বন্যার পর যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিতে পারলে এবার আকস্মিক বন্যার কবলে পড়তে হত না। মুছাপুর ক্লোজার এবং বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণে সরকারের অবস্থান জানতে চান মঞ্জু। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত ও বাধাহীন করার ওপর গুরুত্ব দেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন এলাকায় বাঁধ ও বন্যা প্রতিরক্ষা ব্যবস্থায় অনিয়ম হলে সেগুলো তদন্ত করে বের করা দরকার। ২৪শের বন্যার পর সরকারের বরাদ্দ দেয়া বিপুল অংকের টাকা যথাযথভাবে কাজে লাগানোর নিশ্চয়তা চান এবি পার্টির চেয়ারম্যান।

জবাবে উপদেষ্টা বলেন, ত্রাণ ও উদ্ধার তৎপরতায় কোন ঘাটতি নেই, উপজেলা পর্যায়ে যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুত আছে। তিনি জেলা প্রশাসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। বাকি দাবিগুলোর সাথে একমত পোষণ করে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে। বৃষ্টি কমে আসলে ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রয়োজনীয় পুণর্বাসন কার্যক্রম হাতে নেয়ারও আশ্বাস দেন তিনি। যাদের কৃষি জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ক্ষতি পূরণের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews