শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি
বিজ্ঞপ্তি :

ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা ও ফাজিলপুরের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মরহুম জনাব মোঃ রুহুল আমিন কন্ট্রাক্টর এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপন -২০২৫

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

আজ ২১ জুলাই ২০২৫, সোমবার ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও ফাজিলপুরের স্বনামধন্য চেয়ারম্যান মরহুম জনাব মোঃ রুহুল আমিন কন্ট্রাক্টর এর ৮ম মৃত্যু বার্ষিকী। কলেজ পরিচালনা পর্ষদ এর সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর এই দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ ভাবে পালন করা হবে। সেই উপলক্ষে আজ স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ ছায়েদুজ্জামান, অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ এর বিদ্যোৎসাহী সদস্য- জনাব অধ্যাপক খালেদ মামুন, দাতা সদস্য জনাব ড. বেলাল উদ্দিন আহম্মদ, হিতৈষী সদস্য জনাব মোঃ শাহজাহান সিরাজ ইসমাইল, বিদ্যোৎসাহী সদস্য জনাব মোঃ নূর ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য জনাব মোঃ জহিরুল হক পলাশ, অভিভাবক প্রতিনিধি জনাব আজমল হক রিপন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাং আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের দ্বাদশ মানবিক শাখার ছাত্র আবদুল্লাহ আল মাহফুজ।

উস্থাপনায় ছিলেন জান্নাতুল ফেরদৌস ও জাহেদুল ইসলাম, দ্বাদশ মানবিক।

উক্ত অনুষ্ঠানে দল মত নির্বিশেষে ফেনীর দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করা এই মহান মানুষটির কর্মের স্মৃতিচারণ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিন এর দরবারে দোয়ায় করা হয়।

অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জনাব ইমরান হোসেন সেলিম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ চারা রোপন করেন। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews