শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব। জুলাই আন্দোলন: ৩৬ দিনের ইতিহাস | ১ জুলাই থেকে ৫ আগস্টের দিনপঞ্জি
বিজ্ঞপ্তি :

“বন্যার্ত মানুষের পাশে মানবতার হাত: বাঁশখালীতে নগদ অর্থ সহায়তা দিল ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন”

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন। রবিবার সকাল ১১টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. তারেকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য মো. আলমগীর রিংকু।
এ সময় উপস্থিত ছিলেন বাহারচড়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক সাদুর রশিদ চৌধুরী, ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের সদস্য বিএম ফারুক, রিয়াদ ও সিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাদুর রশিদ চৌধুরী বলেন, “ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনসহ পুরো ফেনী জেলার স্বেচ্ছাসেবীরা চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এ মানবিক উদ্যোগের জন্য আমি ফেনীর সকল স্বেচ্ছাসেবী পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “সুদূর ঢাকা থেকে সার্বিক কার্যক্রম সমন্বয় করার জন্য ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মো. এমরানুল হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও দুর্যোগ-দুর্বিপাকে আমরা একে-অপরের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”
ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবায় কাজ করাই তাদের মূল লক্ষ্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews