বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের মুকুটে নতুন পালক—ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সম্মাননা” ট্রান্সফরমার চুরি: ক্ষতিপূরণের বোঝা কেন গ্রাহকের ওপর? ফাজিলপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ ঢাকা। মেধাবীদের সম্মান জানিয়ে শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয়। ফেনীতে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হাম-ডেঙ্গু মোকাবিলা ও HPV টিকাদান কার্যক্রম জোরদারে সিভিল সার্জনের নির্দেশনা ইউসুফ বাঁচতে চায়, আবার হাঁটতে চায়। সৌদি আরবে দোতলা থেকে পড়ে আজ বিছানায় ইউসুফ—একটু সহায়তায় ফিরতে চান স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক বল্লা বাঁধ দিবস আজ: ২০২৪-এর ভয়াবহ বন্যার স্মৃতি ফিরে দেখার দিন ৭ দফা দাবিতে ফেনীতে দলিল লেখকদের স্মারকলিপি, দ্রুত বাস্তবায়নের দাবি ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, এডহক কমিটির সভাপতি মোঃ নূর ইসলাম ফাজিলপুরে দ্বীনি শিক্ষার অনন্য দৃষ্টান্ত, ১৫ হাফেজ গড়ে তুলেছে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে সাফল্যের ঝলক— SSC পরীক্ষায় জেনারেল শাখায় ৮ জন ও কারিগরি শাখায় ১ জন শিক্ষার্থীর A+ অর্জন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক পরিবার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহরাব।
বিজ্ঞপ্তি :

‘ক্লিন ফেনী’ কর্মসূচি সফল করতে ৩ আগস্ট মাঠে নামছে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ভয়েস অব ফেনী:

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশামুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ফেনী জেলার চলমান ‘ক্লিন ফেনী’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১০টায় ফাজিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাজার এবং জনবহুল এলাকায় ঝোপঝাড় পরিষ্কার, আগাছা অপসারণ, ময়লা-আবর্জনা অপসারণসহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভানাশক স্প্রে কার্যক্রমও পরিচালনা করা হবে।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদ জানিয়েছে, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews