বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর করৈয়া মদিনাতুল উলুম মাদ্রাসার- দীর্ঘ ৩০ বছরের মুহতামিম মাওঃ শরীফুল ইসলাম সাহেবকে কেন জোরপূর্বক তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো? ঐক্য হোক শক্তি, সংহতি হোক প্রেরণা—৭ই নভেম্বরের চেতনায় গড়ে উঠুক গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ—সম্পাদক, ভয়েস অব ফেনী। “মাহফিলের নামে শিশুদের দিয়ে চাঁদা সংগ্রহ বন্ধ করুন। শিশুদের হাতে রশিদ বই নয়, বই-খাতা তুলে দিন।” বাইকারদের জন্য বড় সুখবর! হার্ড কপির বদলে মোটরসাইকেলের ডকুমেন্টসের মোবাইল কপি গ্রহণের প্রজ্ঞাপন চান সচেতন মহল জনসেবার প্রত্যয়ে ১২নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল বশর ফেনী সদরের বিভিন্ন নিরিবিলি স্হানে টং দোকানে গভীর রাত পর্যন্ত যুবক-যুবতীর আড্ডা, নজরদারি জোরদারের দাবি। ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কাউন্সিলরদের সমর্থন পেতে তৎপরতা। পদোন্নতি পেলেন ফাজিলপুর ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (Asst. Health Inspector) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ, মন্ত্রিসভায় উঠল আইনের খসড়া ফাজিলপুরে বিদ্যুৎ লাইন সংলগ্ন গাছপালা পরিষ্কারের জন্য রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে 
বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম প্রেসক্লাবে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৪: স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র ও জনতার বৃহত্তর সমাবেশের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। গত ৬ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সারাদিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তাদের তীব্র আন্দোলনের চাপে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠিত হয় এবং কমিটি ঘোষণার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

গঠিত অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দীন কাদেরী শওকত এবং সদস্য সচিব হিসেবে থাকছেন গোলাম মাওলা মুরাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা এবং শিব্বির আহমদ ওসমান।

এই অন্তবর্তীকালীন কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের রেজি নং -(১৫৮৩/১৯৯০) এর অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ভয়েস অব ফেনী
Theme Customized By BreakingNews